পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করতে...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।জলবায়ু...
ছবি সংগৃহীত
সিলেট মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
প্রথম অভিযান : শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল শাহপরাণ থানাধীন টিলাগড় পয়েন্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবু বক্করকে (২০) গ্রেফতার করা হয়। সে কোম্পানীগঞ্জ থানার গৌখালের পাড় এলাকার মো. দ্বীন ইসলামের ছেলে।
দ্বিতীয় অভিযান : একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এসময় জকিগঞ্জ থানার মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুর রহিমকে (৩৬) গ্রেফতার করে র্যাব। রহিম জকিগঞ্জ থানার ভরণ সুলতানপুর এলাকার মৃত মনজির আলীর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
জুয়ে/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।জলবায়ু...
সিলেটের অফুরন্ত সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে শনিবার (১৬ মে) সিলেটের ‘গ্র্যান্ড...
ফ্যামিলি কার্ড ও অন্যান্য কার্ডের ভাতার ওপর নির্ভর করে বসে থাকলে হবে না, কৃষিকাজ, হাঁস-মুরগি, গরুর খামারের মত অন্যান্য আয়বর্ধক কাজ করে জীবনমান উন্নত করতে হবে।...
নগরীতে প্রাইভেট কারে এসে একটি মাদ্রাসা দানবাক্সে থেকে টাকা চুরি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল...
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জোরদার অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২...