জগন্নাথপুরে ধান কাটতে গিয়ে কৃষকের...
সুনামগঞ্জের জগন্নাথপুরে অকাল বন্যায় তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে গিয়ে প্রাণ হারালেন ছুয়াব আলী (৫৫) নামে এক কৃষক। সোমবার বিকেলে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ঘরবাড়িসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৫ মে) রাত প্রায় ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ দৈনন্দিন ব্যবহার্য সবকিছুই পুড়ে গেছে। এমনকি পরিবারের শিশুদের বই-খাতাও রক্ষা পায়নি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা হলেন- রমেন্দ্র তালুকদার, রাকেশ তালুকদার, রণজিৎ তালুকদার, রতীন্দ্র তালুকদার, রতিশ তালুকদার এবং একই গ্রামের কৃপেশ তালুকদার।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করে একটি বাড়ির পল্লী বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় কয়েক গ্রামের মানুষ একযোগে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে ততক্ষণে সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ভয়াবহতায় বসতঘরগুলোর শুধু পাকা খুঁটিগুলো দাঁড়িয়ে রয়েছে। বাকি সবই ছাই হয়ে গেছে।
স্থানীয় সমাজসেবক শেখ দেলোয়ার হোসেন বলেন, “আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, বাসিন্দাদের জন্য জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়েছিল। তারা কোনো রকমে ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। এখন তাদের সামনে বড় প্রশ্ন—আগামী দিনগুলো কীভাবে কাটবে।”
বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এসএ/সিলেট