অজ্ঞাতনামা শিশু কন্যার পরিচয় জানতে চায় পুলিশ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জালালাবাদ থানাধীন একটি অজ্ঞাতনামা শিশু কন্যার পরিচয় শনাক্তকরণে সকলের সহযোগিতা কামনা করছে জালালাবাদ থানা পুলিশ।

মঙ্গলবার (০৫ মে) ভোররাত সাড়ে ১২টায় জালালাবাদ থানাধীন দুসকী এলাকা হতে আনুমানিক ২ বছর বয়সী একটি শিশু কন্যাকে উদ্ধার করা হয়। শিশুটির গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। উদ্ধারকৃত শিশুটি তার নাম-ঠিকানা বলতে পারছে না।

শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত করে তার পরিবারের নিকট নিরাপদে হস্তান্তরের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির পরিচয় সম্পর্কে অবগত থাকেন, অনুগ্রহপূর্বক যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।  জালালাবাদ থানা ডিউটি অফিসার: ০১৩২০-০৬৭৫৯৯। 

এসএ/সিলেট