ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মুত্যু...
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ...
ছবি সংগৃহীত
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে ইঞ্জিন চালিত বারকি নৌকা দিয়ে পাথর বহন করে সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া লোভারমুখ বাজার সহ আশপাশ এলাকায় মজুদ করে ট্রক্টার দিয়ে পাথর পরিবহন করায় গ্রামীণ রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে। স্থানীয় জনসাধারণ রাস্তা-ঘাট রক্ষার জন্য বার বার স্থানীয় প্রশাসনের কাছে জানানোর পরও কোন প্রতিকার পাচ্ছেন না। জানা যায় দীর্ঘদিন থেকে বন্ধ হওয়া লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে সেই পাথরগুলো চরিপাড়া ও লোভারমুখ বাজারের পাশে মজুদ করে পরবর্তীতে ট্রাষ্টর ও ট্রাকদিয়ে পরিবহন করার ফলে চরিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে দইলমাটি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পাকা রাস্তা ভেঙ্গে কাদাঁর সাথে একাকার হয়ে গেছে।
এছাড়াও রাস্তার বেশির ভাগ অংশে বড় বড় গর্ত তৈরী হয়েছে। এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করছেন। এছাড়া গত বছর পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে কয়েক কোটি টাকা ব্যায়ে সুরমা ডাইক উচু করে মাটির কাজ সম্পন্ন করা হয়। কিন্তু পাথরবাহী ট্রাক্টর ও ট্রাক যাতায়াতের কারনে সুরমা ডাইকটিও ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং কাদাঁর যন্ত্রণায় সেখানে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও পাথর পরিবহনের কারনে সাতবাঁক ইউনিয়ন ও কানাইঘাট পৌরসভার গ্রামীণ ও পাকা-কাচাঁ রাস্তাসমুহ বেহাল দশায় পরিনত হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়িব শামীম, উপজেলা সমন্বয় সভায় বার বার বিষয়টি উত্থাপন করেছেন। সাতবাঁক ইউনিয়ন হয়ে অবৈধ পাথর পরিবহনের কারনে তার ইউনিয়নের গুরুত্বপুর্ণ রাস্তা সমুহ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। তার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় পাথর পরিবহন থামছে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন ট্রাক্টর ও ট্রাক দিয়ে পাথর পরিবহনের সাথে জড়িত রয়েছেন পাথর ব্যবসায়ী স্থানীয় চরিপাড়া করডি গ্রামের মিজানুর রহমান, কামরান আহমদ, খালেদ আহমদ, চরিপাড়া মাঝরডি গ্রামের রফিক আহমদ, ফয়জুল ইসলাম ফজলু, ঠাকুরেরমাটি গ্রামের আব্দুল হালিম সহ তাদের চক্রে রয়েছেন আরো কয়েকজন।
তারা এলাকাবাসীর বাধাঁ-নিষেধ উপেক্ষা করে গ্রামীণ রাস্তা-ঘাটগুলো ক্ষতি সাধন করে প্রতিদিন লোভাছড়া পাথর কোয়ারী হতে উত্তোলনকৃত পাথর ট্রাক ও ট্রাক্টর দিয়ে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্যেশে পরিবহন করছেন। এলাকবাসী গ্রামীণ রাস্তা-ঘাটগুলো রক্ষার জন্য অবৈধ ভাবে পাথর পরিবহন বন্ধ করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
এসএ/সিলেট