কানাইঘাটে হত্যা মামলার আসামি গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাটে আব্দুল হান্নান ওরফে হানই হত্যা মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কয়েছ উদ্দিন সিলেটের কানাইঘাট উপজেলার ডাউকেরগুল এর আব্দুল জব্বার এর পুত্র। রবিবার দিবাগত রাতে বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,  কানাইঘাট থানা পুলিশ র‌্যাব-৯ সিলেট এর সহায়তা রবিবার দিবাগত রাতে বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে কানাইঘাট উপজেলার পূ্র্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের আব্দুল হান্নান ওরফে হানই হত্যা মামলার এজাহারনামীয় আসামী
এবং কানাইঘাট থানার জিআর-১৬/২০২৫ এর পরোয়ানাভূক্ত আসামী কয়েছ উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

এসএ/সিলেট