ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মুত্যু...
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আসামিসহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশ ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
রোববার (৩ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে এসব গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মামলা ও তদন্তে সন্দেহভাজন হিসেবে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে আটক করা হয়। মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, একই দিনে ট্রাফিক বিভাগের অভিযানে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৭৩টি যানবাহন আটক করা হয়। মামলা করা যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ২টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ২০টি সিএনজি, ২৭টি মোটরসাইকেল এবং ৮টি অন্যান্য যানবাহন।
আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ৬টি প্রাইভেটকার, ১৯টি সিএনজি, ৪৪টি মোটরসাইকেল এবং ৪টি অন্যান্য যানবাহন।
অন্যদিকে, সোমবার (৫ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং ৩ জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন।
এ সময় কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বিনা পরোয়ানায় ১ জনকে গ্রেফতার এবং ১ জন হকারকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসএ/সিলেট