হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এসময় বিভিন্ন  অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।

অভিযানে শহরের সবুজবাগ এলাকায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না এবং অপরিচ্ছন্নতার অপরাধে ৩০ হাজার টাকা, রাজনগর এলাকায় সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং সঠিকভাবে ওষুধ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেবিস্টেন্ড এলাকায় আপন ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং যথাযত প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ১লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস জানান, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে ৩টি প্রতিষ্ঠানে অভিযান ও বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে।

এছাড়া সকল ধরণের অনিয়ম আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এসএ/সিলেট