সিলেট বিভাগের ১৯টি আসনে ১...
সিলেট বিভাগের ১৯টি আসনে ১ হাজার ১২৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণউৎসবের ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে...
ছবি সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্রের বুথ ও ভোটকক্ষ পরিদর্শন করেছেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো ধরনের আশঙ্কা নেই।
তিনি জানান, অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং কয়েকদিন ধরে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন মহড়া চলছে। প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৪ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
এসএমপি কমিশনার বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে ৬৬ টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম ও ২টি স্ট্যান্ডবাই টিম কাজ করবে। পাশাপাশি জিনিয়া অ্যাপের মাধ্যমে প্রতিটি কেন্দ্র থেকে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যাবে। কোনো সমস্যা দেখা দিলে অ্যাপের মাধ্যমে নিকটবর্তী মোবাইল টিম স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ঘটনাস্থলে পৌঁছে যাবে।
তিনি আরও জানান, ছয়টি থানার আওতায় ১০টি ড্রোন সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। কোথাও অবৈধ জমায়েত বা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থানের চেষ্টা হলে আগেই তা শনাক্ত করা সম্ভব হবে।
সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা বিষয়ে কমিশনার বলেন, সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কেউ ভোট দিতে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম লিপফ্রগ পদ্ধতিতে টহল দেবে বলে জানান তিনি। এছাড়া আর্মি, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে।
এসএমপি কমিশনারের বলেন, দীর্ঘ সময় পর ভোটকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তাতে জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।
এসএ/সিলেট