সিলেট বিভাগের ১৯টি আসনে ১...
সিলেট বিভাগের ১৯টি আসনে ১ হাজার ১২৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণউৎসবের ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে...
সিলেট-১
ছবি সংগৃহীত
সিলেট প্রস্তুত ভোট উৎসবের আমেজে। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সাধারণ ভোটারদের পাশাপাশি সবার নজর প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন।
জানা যায়, সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বৃহস্পতিবার সকাল ৯টায় সারদা হলের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও নির্বাচনী প্রধান এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।
সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলনা হাবিবুর রহমান। তার ভোটকেন্দ্র নগরীর শিবগঞ্জের স্কলার্স হোম স্কুল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় তিনি এই কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগের কথা। বিষয়টি নিশ্চিত করা হয়েছে তার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে।
জুয়ে/সিলেট