শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন,...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত এবং বড় ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে...
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলার চারটি আসনে র্যাবের ৮টি টহল টিম দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিপিসি-২, শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার এএসপি আরিফুর রহমান।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এএসপি আরিফুর রহমান বলেন, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার প্রতিটি আসনে ২টি করে মোট ৮টি টহল টিম মোতায়েন রয়েছে। এসব টিম ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। পাশাপাশি প্রতিটি আসনে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা টিম দায়িত্ব পালন করছে।
তিনি জানান, টহল ও গোয়েন্দা টিমের সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। র্যাব-৯ এর অধিনায়ক সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করছেন। গত পরশু র্যাব-৯ এর অধিনায়ক জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
এএসপি আরিফুর রহমান আরও বলেন, “জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। বর্তমানে মৌলভীবাজার জেলার নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে। ভোটাররা নির্ভয়ে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার, র্যাব সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট