মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্ব...
ছবি সংগৃহীত
সিলেটে পর্যটন স্পট জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী তীরবর্তী এলাকার বিভিন্ন স্থানে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ বালু ও পাথর জব্দ করা হয়েছে।
নদী থেকে অবৈধ উত্তোলন রোধ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানসংশ্লিষ্ট প্রশাসন সূত্র জানায়, সোমবার (১৮ আগস্ট) পরিচালিত এ অভিযানে বাংলাবাজার সংলগ্ন নদী তীর থেকে প্রায় ৩৫ ট্রাক বালু জব্দ করা হয়। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দকৃত বালু ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।
এছাড়া একটি স্থানীয় ক্রাশার মেশিন থেকে প্রায় ৯ হাজার ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়, যা রাংপানি নদী থেকে উত্তোলিত বলে নিশ্চিত হওয়া গেছে। জব্দকৃত এসব পাথর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট ক্রাশার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানের সময় শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় পাথর উত্তোলনে কঠোর বাধা প্রদান এবং সীমান্তবর্তী নো ম্যান্স ল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করে পাথর চুরির ঘটনাগুলো প্রতিরোধে আরও কঠোর নজরদারির নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ।
বিশেষভাবে বিজিবি কমান্ডারকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফারজানা আক্তার লাবনী।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্ব...
কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের বেসরকারী উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র আশ্রয়ন প্রকল্পের প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে এক অবহিতকরণ সভা মঙ্গলবার সকাল ১১টায়...
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ সালের তিনদিনব্যাপী ভর্তি মেলা ২৩ জুন (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা...
সিলেটের সুরমা বাইপাস মোড়ের বনফুল শো-রুমের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় ভারতীয় মশলার চালান পাওয়া গেছে। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ জুন)...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা...