কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) সাবেক এক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পরিবার। তবে কোনো কারণ অনুমান করতে পারছেন না পরিবারের সদস্যরা।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।

রাফি আহমেদ রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। তখন দ্রুত থানাপুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করে। রাফি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে আব্দুর রহিম রাফি নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। নিহতের ঘটনায় পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এসএ/সিলেট