কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য...
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর।
বৃহস্পতিবার দুপুরে ডেপুটি সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারের এ অভিবাসন কেন্দ্র পরিদর্শণের সত্যতা নিশ্চিত করেন।
এসময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এর রাজস্ব কর্মকর্তা মো. তারিফ মিয়া, কুলাউড়া থানার ওসি ওমর ফারুক, চাতলাপুর এলসি স্টেশন ব্যাবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো. ফখরু উদ্দিন চৌধুরী প্রমুখ।
পরিদর্শনকালে চাতলাপুর অভিভাসন কেন্দ্রের জনবলসহ সুবিধা-অসুবিধার বিভিন্ন দিকযাচাই বাছাই এবং যাত্রীদের সেবার মান উন্নত করার জন্য দিক নির্দেশনা দেন।পরিদর্শন শেষে তিনি জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেন।
ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার জন্য দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা দাবি জানালে ব্যবসায়ী ভিসা জটিলতা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি সীমান্ত নিরাপত্তা এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে...
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...