মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪ মামলার...
হবিগঞ্জের মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার...
ছবি সংগৃহিত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিউড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর মুনতাহা নামে চার বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার বদরগাজী এলাকায় সুতাং নদীতে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মরদেহ পাওয়া যায়। মুনতাহা হলদিউড়া গ্রামের প্রবাসী সবুজ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে বাড়ির পাশে সুতাং নদীতে হাত ধুঁতে গিয়ে নিখোঁজ হয় মুনতাহা। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস টানা দুদিন অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার বদরগাজী এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তার আত্মীয়স্বজনকে খবর দেন। পরে স্বজনরা গিয়ে মরদেহ সনাক্ত করেন ও উদ্ধার করে নিয়ে যায়।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানান, স্থানীয়দের নিকট থেকে একট শিশুর মরদেহ উদ্ধারের খবর এসেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার...
হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে...
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার...
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন...