হবিগঞ্জে ৪শ কোটি টাকার উন্নয়ন...
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি’র প্রচেষ্টায় হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০...
ছবি সংগৃহিত
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে ৯ মার্ডার মামলার আসামি ও ৬নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। এ ঘটনায় ওই এলাকায় আলোচনা ঝড় বইছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ৯ জন।
এ ঘটনায় দায়ের করা মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। উল্লেখিত সময়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নৌকাযোগে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে আব্দুল মজিদ হ্যান্ডকাপসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা সেখানে পৌছে মজিদকে ধরতে অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ৯ মার্ডার মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তার কিছু লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে কৌশলে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
এসএ/সিলেট
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি’র প্রচেষ্টায় হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০...
হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় আবারও খোয়াই নদীর তীররক্ষা বাঁধ ভেঙে গেছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে...
হবিগঞ্জের মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের তেমুনিয়া এলাকায় অভিযান...
হবিগঞ্জের লাখাই উপজেলার তিসকারপুল এলাকায় মাছবাহী একটি পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।...
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...