মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ যুবক...
হবিগঞ্জের মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের তেমুনিয়া এলাকায় অভিযান...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক মোহাম্মদ দিলশাদ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মন্দিহাতা গ্রামের ইসহাক আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেমুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দিলশাদ মিয়াকে আটক করে তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাধবপুর থানা ওসি সোহেল রানা ঘটনার সততা স্বীকার করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের তেমুনিয়া এলাকায় অভিযান...
হবিগঞ্জের লাখাই উপজেলার তিসকারপুল এলাকায় মাছবাহী একটি পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।...
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, চুরি ও বিক্রির অভিযোগে...
হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র-জুনিয়রসহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত...