সিলেটে জুলাইয়ের ৫৯ মামলা থেকে...
জুলাই আন্দোলনে সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার তদন্তে ইতোমধ্যে শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের ৫৯টি মামলা থেকে ২৮৪ জনকে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন সকাল ১০টা ৭ মিনিটের দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এরপর শুরু হয় গ্রেপ্তার দেখানো বিষয়ে শুনানি। শুনানির শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে আবারও হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
সুমনকে গ্রেপ্তার দেখানো মামলার সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থান চলাকালে গত বছরের ১৮ জুলাই ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে আসামির ছোঁড়া রাবার বুলেট তার হাতে, কপালে, বুকে, চোয়ালে ও পেটে লাগে। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।
এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে এজাহারনামীয় আসামি করে মুগদা থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল আছেত। মামলায় সায়েদুল হক সুমন ২৫ নাম্বার এজাহারনামীয় আসামি। এর আগে গত ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়।
এসএ/সিলেট
জুলাই আন্দোলনে সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার তদন্তে ইতোমধ্যে শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটের ৫৯টি মামলা থেকে ২৮৪ জনকে...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে...
জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে...
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ফের পিছিয়েছে। বুধবার ধার্য দিনে মামলার তদন্ত কর্মকর্তাকে তদন্ত...
গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ...