শ্রীমঙ্গলে ভূমিসেবা মেলার উদ্বোধন...
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলা ও একাধিক প্রতারণা মামলার আসামী যুবলীগের প্রভাবশালী নেতা মো. লিকছন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) গভীর রাতে থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই হাবিবুর রহমান ও এসআই মোস্তাফিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিকছন চৌধুরী নাছিরাবাদ এলাকার মৃত জহির চৌধুরীর ছেলে। তিনি আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
জানা যায়, বিগত স্বৈরাচারি আওয়ামীলীগ সরকারের শাসনামলে ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি লিকছন চৌধুরী ছিলেন এক মূর্তিমান আতঙ্কের নাম। তিনি বিগতে সময়ে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেন।
এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে থানায় প্রতারণা মামলাও হয়। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিও ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নানা প্রতারণামূলক কর্মকান্ডে লিপ্ত ছিলেন এই যুবলীগ নেতা। অবশেষে তাকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে প্রতারণা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় ঘটনায় মামলা রয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর...
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।...
মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার (১৮...
মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর ১টার সময় মৌলভীবাজার-কুলাউড়া...
চা বাগানের কলোনিতে তরুণীকে নিয়ে গণধর্ষণকান্ডের অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের একজনকে খাঁচায় পুরেছে র্যাব-৯। বুধবার রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের...