সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসের ধাক্কায়...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পানিতে ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রামের একটি ডুবে থাকা রাস্তা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী বিধবা বিলকিস আক্তার ও তার তিন বছর বয়সী মেয়ে বিথী। তাঁরা দুজনই সুনামগঞ্জের আলমপুর ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন বিলকিস। ধারণা করা হচ্ছে, ফেরার পথে নওনাগর গ্রামের পাশের একটি ডুবে যাওয়া রাস্তা পার হওয়ার সময় মা ও মেয়ে পানিতে তলিয়ে যান।
শুক্রবার সকালে এক পথচারী ডুবন্ত রাস্তায় মা-মেয়ের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ দুটি উদ্ধার করে পুলিশে খবর দেন। মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এসএ/সিলেট
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে...
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত বারেকের টিলা এবং পাশ দিয়ে বয়ে যাওয়া রুপের নদী যাদুকাটা এখন পর্যটকদের নতুন আকর্ষণ। মেঘালয়ের...
সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা কামরুল ইসলাম এর...
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ইটভাটা ম্যানেজার নিহত হয়েছেন।শনিবার (৬ জুন) দুপুরে দিরাই-মদনপুর...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে গিয়ে পর্যটকবাহী ভ্রমণশৈলী নামে হাউসবোটের ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।...