সুনামগঞ্জে কিশোরীকে অপহরণ ও...
র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের একটি কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। আটক মো. হৃদয়...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক, তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এরই মধ্যে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে সুনামগঞ্জ জেলার সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
এরইমধ্যে সুরমা, বৌলাই, রক্তিসহ বিভিন্ন নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৭৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে পানি বিপৎসীমার প্রায় ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিনে ভারি বৃষ্টিপাত হলে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। কোথাও কোথাও বিপৎসীমা স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদার বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে। তবে বৃষ্টিপাত হলে স্বল্প মেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।
এসএ/সিলেট
র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে সুনামগঞ্জের একটি কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। আটক মো. হৃদয়...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে চোরাই পথে আনা প্রায় ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও ভুট্টা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ...
সুনামগঞ্জের জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার...
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার...