কুয়েতে ৬ মাসে ৩২৩ কেজি...
কুয়েতে মাদকবিরোধী অভিযান ৬ মাসে ৩২৩ কেজি মাদক জব্দ ও ১,৫৬৪ জন আটক করা হয়েছে। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ছয় মাসে দেশজুড়ে অভিযান...
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারত ও পাকিস্তানও অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে এর কয়েক ঘণ্টা পরেই পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে।
ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলছে, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তান।
রোববার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি।
পাকিস্তান রোববার ভোরে এক বিবৃতিতে জানায়, ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং জানায়, পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল ও সংযমীভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যেকোনো জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। একইসঙ্গে সীমান্তে অবস্থানরত সৈন্যদেরও সংযম প্রদর্শন করা জরুরি।
এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয়। পরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত।
গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তবে ভারতীয় সেনারাও এর সমুচিত জবাব দিচ্ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
একইসঙ্গে তিনি বলেন, যেকোনো ধরনের অস্ত্রবিরতি লঙ্ঘনের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা কমছে না। দুদেশের মধ্যে এ উত্তেজনার শুরু ২২ এপ্রিল। সেদিন পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।
এসএ/সিলেট
কুয়েতে মাদকবিরোধী অভিযান ৬ মাসে ৩২৩ কেজি মাদক জব্দ ও ১,৫৬৪ জন আটক করা হয়েছে। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ছয় মাসে দেশজুড়ে অভিযান...
স্টাফ রিপোর্টার টরন্টো : কানাডার টরন্টোয় বসবাসরত সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন 'শাহজালাল এসোসিয়েশন অব টরন্টো' এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী...
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পাচার ও মা*দকদ্রব্যের অপব্যবহার রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন জাতীয়তার ২৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার...