আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা...
নিহত ফাহিম
সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে নিহত ফাহিম হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে গোলাপগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঢাকাদক্ষিন ইউনিয়নের পশ্চিম বারোকোট গ্রামের মো. জিলাল উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম, তার ছেলে সাঈদ আহমদ ও মাহিদ আহমদ।
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাতে তাদের গ্রেফতার করে গোলাপগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া গোলাপগঞ্জ থানার এস আই আবু সাঈদ।
উল্লেখ্য, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে সাঈদ আহমদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন একই গ্রামের মাওলানা আব্দুল আলীমের ছেলে ফাহিম আহমদ।
পরদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে ফাহিমের পিতা আব্দুল আলীম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
এসএ/সিলেট
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী আয়োজিত এ...
জৈন্তাপুরের কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে মাঠপর্যায়ের বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন এবং কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায় বিভিন্নভাবে...