শ্রীমঙ্গলে ভূমিসেবা মেলার উদ্বোধন...
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর...
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি আবাসিক হোটেল থেকে ফসিউল আলম (৭৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে তার লাশ উদ্ধার করা হয়। ফসিউল চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ অন্যান্যরা।
ওসি মো. গোলাম আপছার জানান, ফসিউল প্রায়সময় শহরের স্টেশন রোডস্থ আজাদ বোর্ডিংয়ে ব্যবসায়ী পরিচয়ে রুম নিয়ে সেখানে থাকতেন। গত ৯ এপ্রিল থেকে তিনি ওই হোটেলের একটি রুমে অবস্থান করছিলেন। রবিবার বিকেলের পর থেকে ফসিউলের রুম থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে তাকে বিছানার নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।
ওসি আরও জানান, খবর পেয়ে রাত ৯টার দিকে ফসিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্ট্রোক করে ফসিউলের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সিলেট বাণী ডেস্ক
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর...
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।...
মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার (১৮...
মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুর ১টার সময় মৌলভীবাজার-কুলাউড়া...
চা বাগানের কলোনিতে তরুণীকে নিয়ে গণধর্ষণকান্ডের অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের একজনকে খাঁচায় পুরেছে র্যাব-৯। বুধবার রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের...