কানাইঘাট ভ্যানগাড়ির ধাক্কায় শিশু...
ব্যাটারী চালিত পানিবাহি ভ্যানগাড়ির ধাক্কায় কানাইঘাট পৌরশহরে অবস্থিত প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ৭ বছরের শিশু শিক্ষার্থী অভি দাসের মর্মান্তিক...
ছবি সংগৃহিত
সিলেটে কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, শনিবার (১২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লবিয়া, নোয়াকোট, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, উৎমা, শ্রীপুর এবং সংগ্রাম বিওপি অভিযান চালায়। এসময় বিপুল পরিমানে ভারতীয় সানগ্লাস, গরু, চিনি, চকলেট, হেয়ার ওয়েল, আইবল ক্যান্ডি, জুস, সাবান, মদ, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, চোরাচালান মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ ৫ হাজার ৯শ টাকা বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
ব্যাটারী চালিত পানিবাহি ভ্যানগাড়ির ধাক্কায় কানাইঘাট পৌরশহরে অবস্থিত প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ৭ বছরের শিশু শিক্ষার্থী অভি দাসের মর্মান্তিক...
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ লঙ্ঘনের দায়ে ৬ জন ব্যক্তি ও...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার...
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সমাজের বোঝা নন; বরং যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা...
আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।মঙ্গলবার...