ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহ: গরম...
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে গরম থেকে স্বস্তি পেতে অনিরাপদ স্থানে সাঁতার কাটতে...
ছবি সংগৃহীত
ব্রাসেলসে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা গ্রুপের বৈঠকে কিয়েভের জন্য ৪৫০ মিলিয়ন পাউন্ডের নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে কয়েক হাজার ড্রোন ও অ্যান্টি-ট্যাংক মাইন।
বৈঠকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবং প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ বাড়াতে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। ২০২৫ সাল হবে ইউক্রেন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বছর।
ইউক্রেনের জন্য ঘোষিত প্যাকেজে কয়েক হাজার ড্রোন ছাড়াও রাডার সিস্টেম, যুদ্ধযান মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৬০ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে। এছাড়া যুক্তরাজ্যর নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের আওতায় থকছে অতিরিক্ত ৩৫০ মিলিয়ন পাউন্ড।
ফ্রাঙ্কো-ব্রিটিশ নেতৃত্বাধীন ৩০টি দেশের একটি জোট ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী স্থাপনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস বলেন, এই বাহিনীর প্রকৃত উদ্দেশ্য কী হবে, তা নিয়ে এখনো স্পষ্টতা দরকার।
উল্লেখ্য, পূর্বে এই ধরনের বৈঠক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হলেও এবার তা জন হিলি ও তার জার্মান সমকক্ষ বরিস পিস্টোরিয়াসের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ফ্রন্টলাইনে রুশ হামলা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ার নতুন বসন্ত অভিযানের অংশ। ইতোমধ্যে হাজারো রুশ সেনা ইউক্রেন সীমান্তে জড়ো হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাশিয়ার ড্রোন হামলায় খারকিভে অন্তত ৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেন থেকে পাঠানো ড্রোন কুরস্ক ও বেলগোরোড অঞ্চলে আটকানোর কথা জানিয়েছে রাশিয়া।
এসএ/সিলেট
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে গরম থেকে স্বস্তি পেতে অনিরাপদ স্থানে সাঁতার কাটতে...
শাহজাহান সেলিম বুলবুল (কানাডা) : স্কারবরো সাউথওয়েস্ট উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির (এমপিপি) প্রার্থী আহসানুল হাফিজের নির্বাচনী কার্যালয়ের...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) মাদকবিরোধী অভিযান জোরদার করে ৮টি পৃথক মামলায় ১৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য,...
লন্ডনে জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে হট্টগোল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, সম্প্রতি কুয়েতের বহুল প্রকাশিত দৈনিক ইংরেজি টাইমস কুয়েত- পত্রিকার প্রকাশক ও প্রধান...