সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে...
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
ছবি সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের জন্য একটি কল্যাণকামী সংগঠন। জাতির যেকোন ক্রান্তিকালে ও দুর্যোগকালীন মুহূর্তে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপন্ন শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
আজকে শীতার্তদের পাশে দাঁড়ানো এরই ধারাবাহিকতা। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর্ত-মানবতার কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে-ইনশা আল্লাহ।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার এবং বৈষম্যহীণ সমাজ প্রতিষ্ঠার শ্রমজীবী ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকের রক্ত ও ঘামে অর্থনীতির চাকা সচল হয়, কিন্তু তারা সবসময় বঞ্চিত থেকে যাচ্ছে। এই বৃত্ত থেকে শ্রমজীবী ভাইদের বেরিয়ে আসতে হবে। নিজের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।
তিনি সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরীর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কেন্দ্রঘোষিতক সেবাপক্ষ উপলক্ষে ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মোঃ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া, মহানগর ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, প্রচার সম্পাদক জাবেদুর রহমান জাবেদ, শাহপরান পূর্ব থানা সাধারণ সম্পাদক আকবর আলী, শাহপরান পশ্চিম থানা সহ-সভাপতি মাওলানা কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক রোকন আহমদ, ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সহ-সভাপতি সাইদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান চৌধুরী জাহান, সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক রোকন আহমদ, সিলেট সদর অটো রাইস মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারী, শ্রমিক নেতা ফজল গনি, নবাব মিয়া, মিলন মিয়া ও শিহাব উদ্দিন প্রমুখ।
এসএ/সিলেট
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
রম্য লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ পেয়েছেন সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রম্য লেখক...
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার...
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী সমাজকল্যাণ সমিতির উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি...
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সিলেটে র্যালি করেছে রোটারি ক্লাব ডি-৬৫ সিলেট জোন। শনিবার (২৪ অক্টোবর) সকালে নগরের শারদা হল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।সকাল...