হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে চাঞ্চল্যকর সৌদি প্রবাসী দিপু মিয়া হত্যা মামলায় ৩৭ জন আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দোলোয়ার হোসেনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ নিয়ে এই মামলায় ৬০ জন আসামীর মধ্যে ৪৩ জন কারাগারে গেল। এর আগে একই মামলায় জেলার চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬ আসামিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
জানা যায়- ওই গ্রামের পঞ্চায়েত সর্দার কাজী ফরিদ মিয়ার সাথে একই গ্রামের বর্তমান ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু মিয়ার দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরইজের ধরে গত ২২ জানুয়ারি বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত ২৫ জন আহত হয়।
এরমধ্যে গুরুতর আহত অবস্থায় সৌদি ফেরত প্রবাসি দিপু মিয়াকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবি এডভোকেট এমএ মজিদ বলেন- প্রবাসি দিপু মিয়া হত্যাকান্ড একটি নৃশংস হত্যাকান্ড। তাকে ৩০ থেকে ৩৫টি আঘাত করে হত্যা করা হয়েছে।
এই মামলায় আরো আসামী পলাতক রয়েছে। তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি বলেন- দিপু হত্যা মালায় আজ ৩৭ জন আদালতে হাজির হয়েছিল। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এদিকে, সকাল ১০টায় দিপু মিয়া হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আদালত চত্বরে মানববন্ধন করেছে তার স্বজনরা। এসময় তারা নির্মম এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসএ/সিলেট
হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা...
নকল পণ্য, খাদ্যে বিষ, মোড়ক ও যথাযত কর্তৃপক্ষের অনুমোদন না থাকার প্রমাণ পাওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়ে পড়েছে। তারা নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে নিখোঁজ শিশুদের...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে...
হবিগঞ্জের চুনারুঘাটের কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার ও...