সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

post-title

ছবি সংগৃহীত

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় সাবেক এই সংসদ সদস্যের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একাধারে বরেণ্য আলেম, সৎ জননেতা এবং সিলেটের আধুনিক ইসলামী শিক্ষার অন্যতম অগ্রদূত।

সংসদ সদস্য হিসেবে কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের কল্যাণে এবং অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক, ধর্মীয় ও শিক্ষাঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসএ/সিলেট