সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী...
ছবি সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা নিয়োগ করা প্রধান উপদেষ্টার ব্যাপার। তবে আমরা বলব বিতর্কিত এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এ বিষয়ে সতর্ক হতে হবে।
বর্তমান সরকারকে সফল করা আমাদের দায়িত্ব। কারণ এই আন্দোলনের আমরাও অংশীদার। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, আর বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, যা বড় বিপদের কারণ।
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়াস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতনিবিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সব সংস্কার সম্পন্ন করতে পারে বর্তমান সরকার। দেশের এমন একটি বিপ্লবের পরে সব স্তর ভেঙে পড়েছিল। ফ্যাসিবাদের ১৭ বছরের ধ্বংসযজ্ঞ ১৭ মাসে ঠিক করা সম্ভব হবে না। তবে সংবিধান ঠিক করবে নির্বাচিত সরকার। আর অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারকাজ সম্পন্ন করতে সময় দিতে হবে যাতে করে সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারে। আমরা আশা করব, এই সরকার একটা যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে সক্ষম হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৪ চার আগস্ট দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যায় কার্যালয়টি।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০০৯ সালের এই দিনে সিলেট-ঢাকা মহাসড়কে...
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদীনা মার্কেটস্থ একটি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারী মাঠ থেকে এক সুবিশাল...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি...