গাছবাড়ী-হরিপুর রাস্তা সংস্কার এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল কাশেম এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ৮নং ইউপি এর সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান, সহসভাপতি জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান নাবিল, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিরাজ উদ্দিন, ও ফিরুজ আহমেদ প্রমুখ।

সভায় গাছবাড়ী-হরিপুর রাস্তা সাময়িক মেরামতের জন্য ১ লক্ষ টাকা প্রদান করা হয়  এবং প্রবাসে  দুর্ঘটনায় নিহত লামার তালুক গ্রামের ২ জন রেমিট্যান্স যুদ্ধা আলিম উদ্দিন ও খালিক উদ্দিন এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


এসএ/সিলেট