কমলগঞ্জে ১২০০ কমলা গাছ...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলন্ত ১২০০ কমলা গাছ কেটে ফেলার ঘটনায়...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগ নেতা নূরুল ইসলামকে আটক করে বিজিবি।
সে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত কনর মিয়ার পুত্র। নূরুল সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য। সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টায় ডাকটিলা বিওপি’র বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান, পিপিএম।
জানা যায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকটিলা বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২৮/এমপি এর নিকট দিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে ডাকটিলা বিওপি হতে একটি বিশেষ টহলদল দ্রুত পূর্ব বটুলী গিয়ে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সন্দেহভাজনদের অনুসরণ করে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই জন মাদক পাচারকারী দৌঁড়ে অন্ধকার জঙ্গলে পালিয়ে গেলেও বিজিবি নূরুল ইসলামকে মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়। তার দেহ তল্লাশী করে পকেট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলন্ত ১২০০ কমলা গাছ কেটে ফেলার ঘটনায়...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ২৩ বোতল (৮.৬২৫ লিটার) বিদেশি মদসহ দুই মাদককারবারী আটক করা হয়েছে। এ সময় মাদক...
মৌলভীবাজারে শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার (২ আগস্ট) সকালে সাপটি উদ্ধার করা হয়।জানা যায়,...
‘মাতৃদুগ্ধ শিশুর অধিকার, মায়ের স্নেহের উপহার’—এই বার্তাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো—"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই...