চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী...
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে...
ছবি সংগৃহীত
সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে আজ থেকে এ পথের যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
শনিবার (২৪ আগষ্ট) বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম ছেড়ে যায়। সিডিউল অনুযায়ী বাকি ট্রেনও চলবে। এছাড়া রাতে সিলেট থেকে একটি ট্রেন ঢাকা যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন।
এর আগে শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে ঢাকা-সিলেট- রুটে ট্রেন চলাচলের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। এরপর রাত থেকেই ওই পথের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। রেল কতৃপক্ষ জানায়, কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের ২৬০/৯ থেকে ২৬১/১ কিলোমিটার পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে বন্ধ রাখা হয়।
এসএ/সিলেট
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে...
জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করা হয়েছে। চব্বিশের জুলাই আন্দোলনে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মক্তবের ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা...
কুমিল্লায় জসীম উদ্দিনকে হত্যা করে সিলেটে আত্মগোপনে থাকা মামলার প্রধান আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কোতোয়ালি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।সোমবার (৮ জুন)...