সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযান,...
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুটকি, চকলেট, সুপারি ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ছবি সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বিপদ আপদে যে প্রতিবেশী সহযোগিতার জন্য পাশে দাঁড়ায়, হাত বাড়ায় সেই হচ্ছে প্রকৃত শুভাকাঙ্ক্ষী।
এই বন্যার শুরু থেকেই সরকারের পাশাপাশি প্রবাসীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন। তারা সকল দূর্যোগে-ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে থাকেন।
তিনি শুক্রবার (১২ জুলাই) বিকালে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরশ আলীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন। তিনি প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন। সেই সাথে সিলেট বিভাগের বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রান ও অর্থ বরাদ্দ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মুকদ্দুস আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকনসহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুটকি, চকলেট, সুপারি ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে...
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলাবাহিনী গিয়ে...
সিলেটে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন...
সিলেটকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে আগামী ৫ ও ৬ অক্টোবর প্রথমবারের মতো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে...