মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে...
ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কলকাতার নিউটাউনে হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে মরদেহের অংশ বিশেষ পাওয়া যেতে পারে। আর আমরা ভারতের পুলিশের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, হত্যাকারীরা এমনভাবে মরদেহ গুমের চেষ্টা করেছে যাতে কোনো হদিস না মেলে। মরদেহ গুমের জন্য হাড্ডি থেকে মাংস আলাদা করে পৃথক পৃথক ট্রলিতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। মরদেহের টুকরো নিয়ে যাওয়ার সময় আটকালে কেউ যাতে বুঝতে না পারে, এজন্য মসলা মিশিয়ে ‘খাবার উপযোগী’ মাংসের মতো করা হয়।
এদিকে কলকাতার সিআইডির হাতে আটক হয়েছে বাংলাদেশি যুবক সিয়াম। ১৩ মে হত্যাকাণ্ডের ঘটনার দিন তিনি নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে ছিলেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় জুবের নামে এক ক্যাব চালককেও আটক করেছে তদন্তকারী কর্মকর্তারা। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আর হত্যার পর মরদেহের অংশ সরিয়ে নিতে ব্যবহার করা সাদা রঙের মারুতি গাড়িটি বৃহস্পতিবার ভোরে জব্দ করা হয়। ৩০ এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে সেই গাড়ি ভাড়া করে আততায়ীরা।
নিখোঁজের আট দিন পর বুধবার জানা যায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয়েছে। ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের একজন সংসদ সদস্যকে ভারতে কেন হত্যা করা হবে তা নিয়ে দানা বাঁধে নানান সন্দেহ।
এসএ/সিলেট
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে...
বিমানবন্দরে বিদ্যমান কার্গো জট নিরসনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছুটির দিনেও কাস্টমস ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্বারোপ করেছেন...
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশকে আরও বিনিয়োগযোগ্য, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে...
মুদি দোকান, বিউটি পার্লার, রেস্তোরাঁসহ ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে নতুন অর্থবছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির...