দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

post-title

ছবি সংগৃহিত

দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক জাবের আহমদ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন আহমেদ সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের বরকতপুর এলাকার দুলা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, চণ্ডীপুল পয়েন্ট থেকে তুহিন ও জাবের একটি মোটরসাইকেলে করে নগরীর দিকে যাচ্ছিলেন। দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক তুহিন ও পেছনে বসা জাবের গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তুহিনকে মৃত ঘোষণা করেন। আহত জাবের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, নিহত তুহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট