প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন...
বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের বাইশটিলা মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিল...
ছবি সংগৃহিত
নগরীর চালিবন্দর এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ছড়ারপাড় এলাকার সুগন্ধা-৬২ নম্বর বাসার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাছুম আহমেদ এবং একই এলাকার বউবাজারের হেলাল মিয়ার কলোনির সুগন্ধা-২৩/৫ নম্বর বাসার মৃত খুরশিদ উদ্দিন আহমদের ছেলে নাসিমুর রহমান নাসিম।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নগরীর চালিবন্দর এলাকার কয়েদী মাঠের পূর্ব পাশে পার্কিং করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় পাশে থাকা আরও একটি বাসেও আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তথ্যমতে, পেট্রোল ঢেলে বাসগুলোতে আগুন দেওয়া হয়। এতে তিনটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং অপর একটি বাস আংশিক পুড়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত দুজন আওয়ামী লীগের সক্রিয় নেতা। বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া গ্রেপ্তার নাসিমুর রহমান নাসিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে আরও একটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের বাইশটিলা মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিল...
সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে আনা হয়। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র...
বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বালুচর-ইকোপার্ক সড়ক সিলেট নগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন...
নগরীর চালিবন্দর এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৪টার...