কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে...
কানাইঘাটে আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মিয়াগুল এলাকার নিজ বসতবাড়ি...
ছবি সংগৃহিত
সিলেটের গোলাপগঞ্জের দুর্গম এলাকার মা ও বোনদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রস্তাবিত ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’। হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সুনামপুরে প্রস্তাবিত হাসপাতালের নির্ধারিত জায়গা পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও চিকিৎসাসেবা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রিটিশ সার্জন ডা. আনোয়ারা আলী, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) হারুনুর রশিদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, বিএনপি নেতা ডা. আব্দুল গফুর ও ছায়াদ আহমদ, ফারুক আহমদ মেম্বার, কফিল উদ্দিন মেম্বার এবং মসলম উদ্দিন খান একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি শাহিনুর রেজা।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “সুনামপুরের মতো দুর্গম এলাকায় এই ম্যাটারনিটি হসপিটালটি প্রতিষ্ঠিত হলে তা অত্র অঞ্চলের মা ও বোনদের চিকিৎসাসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের চিকিৎসাসেবায় সরকারের পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগগুলো প্রশংসনীয়। যুক্তরাজ্যসহ প্রবাসীদের কষ্টার্জিত অর্থে নির্মিতব্য এই হাসপাতাল প্রান্তিক ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনন্য অবদান রাখবে।”
পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরী হাসপাতালের নির্ধারিত স্থানে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করেন।
এসএ/সিলেট
কানাইঘাটে আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মিয়াগুল এলাকার নিজ বসতবাড়ি...
খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। একই সঙ্গে শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক...
সিলেটের গোলাপগঞ্জের দুর্গম এলাকার মা ও বোনদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রস্তাবিত ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’। হাসপাতালটি...
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)...
সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য ধারণ করে আসছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, এ...