সিলেট সীমান্তে ড্রোনে নজরদারি জোরদার,...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অতিরিক্ত...
শিক্ষার্থীদের মেধা বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ
ছবি সংগৃহিত
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সিলেটের কানাইঘাট পৌরসভা। পৌর এলাকার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।
ব্যতিক্রমী এ উদ্যোগের জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রশংসা পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে পঞ্চম শ্রেণির ১১৬ জন এবং মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণির ৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন ইউএনও ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস। পরীক্ষার দিন তিনি সার্বক্ষণিক কেন্দ্রে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেন।
পরীক্ষাসংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সচিব শারদিন্দু রায়, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাফিজা আনজুম, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপালী বিশ্বাস ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০০৫ সালে কানাইঘাট পৌরসভা গঠনের পর এবারই প্রথম পৌর এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এমন উদ্যোগ গ্রহণ করায় ইউএনও ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌসকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। তাঁদের মতে, এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে উৎসাহ জোগাবে।
পরীক্ষার বিষয়ে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, কানাইঘাট পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এবার প্রথমবারের মতো পৌরসভার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে মোট ১৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান আরও বাড়বে বলে আশা করছি। এখন থেকে প্রতি বছর এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এসএ/সিলেট
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অতিরিক্ত...
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ দিতে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে সিলেটের কানাইঘাট পৌরসভা। পৌর এলাকার ২২টি...
সরকারি উন্নয়নকাজে গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন শিল্প,...
সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার মহেশপুর গ্রামে নিজ...
নগরীর বটেশ্বর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলার...