চরমহল্লায় কিশোর গ্যাং ও রাজনৈতিক...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের বিস্তার, রাজনৈতিক কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদের...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে এক মানবপাচারকারীকেও আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ছয়জনের মধ্যে দুজন গোপালগঞ্জ এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ছয়জনকে আটক করা হয়। পরে তাদের সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকেও আটক করা হয়।
বিজিবি সূত্রে আরও জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে আটক ব্যক্তিদের দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করার তথ্য পাওয়া গেছে। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সহযোগিতার অভিযোগে এক মানবপাচারকারীকেও আটক করা হয়।
তিনি আরও জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের বিস্তার, রাজনৈতিক কর্মকাণ্ডে অপ্রাপ্তবয়স্কদের...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আগামী শনিবার (১৪ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোবিন্দগঞ্জ উপকেন্দ্রের...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও সিলেট...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানবিশ আইনজীবী আল আমিনের ওপর আশাকাচর পয়েন্টে হামলার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১০...