জাতীয় ঐক্য ছাড়া গণতান্ত্রিক ও...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক...
ছবি সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত গভীর।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত ঐতিহাসিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়। এ দিবসের মধ্য দিয়ে দেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তি, রাজনৈতিক সচেতনতা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব প্রতিফলিত হয়। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও এ দিবসের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।
সোমবার বিকেলে জাতীতাবাদী কৃষকদল সিলেট জেলা শাখার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা অত্যন্ত জরুরি। একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক ধারণা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য উপলব্ধি করতে হলে ইতিহাসের ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জাতীয় ঐক্য, দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে।
সিলেট জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ সভাপতিত্বে ও সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব তাজুল ইসলাম সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিএনপির ১ম যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম প্রমূখ।
এসএ/সিলেট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক...
নগরীর মিরের ময়দানে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য...
প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল...
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে...
‘আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬’। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও...