শারীরিক অবস্থার উন্নতি, হাসপাতাল...
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে সিলেটের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নগরের কুমারপাড়ার বাসায় ফেরেন...
সিলেট প্রেসক্লাবে আলোচনা সভা
ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আমাদের জাতীয় জীবনে বিপ্লব ও সংহতি দিবস অত্যন্ত গুরুত্বপুর্ণ দিন। এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলেন।
৭ নভেম্বরের চেতনাকে কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দল মিলে সংসদকে কার্যকর করে দেশকে গণতন্ত্র ও অর্থনীতিতে সমৃদ্ধশালী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রোববার (৮ নভেম্বর) বিকেলে সিলেট প্রেসক্লাব এর উদ্যোগে আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা সেনানিবাসের বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করেন। পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ করেন এবং বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হন।
তিনি বলেন, বিগত ১৭ বছর এই ইতিহাস চাপা পড়ে গিয়েছিল। এখন থেকে এগুলো সামনে নিয়ে আসতে হবে, যাতে করে নতুন প্রজন্ম উজ্জীবিত হয়।
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন-নূরের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেট মিরর এর প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, ক্লাবের কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য এম এ মতিন, সেলিম আউয়াল, মুহিত চৌধুরী ও সাকিব আহমদ মিটু।
উপস্থিত ছিলেন ক্লাব সদস্য মো. দুলাল হোসেন, শেখ আব্দুল মজিদ, একে কাওছার, মো. তাজুল ইসলাম, সহযোগী সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সহ সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম।
এসএ/সিলেট
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে সিলেটের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নগরের কুমারপাড়ার বাসায় ফেরেন...
সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা...
নগরীতে যান চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাফিক পুলিশ। হযরত শাহজালাল (রহ.) সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে দুই দফায় সেতুর একটি লেন বন্ধ...
কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের...
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাথর পরিবহনে...