সিলেট মুক্ত দিবসের আয়োজন নিয়ে কর্নেল (অব.) সালামের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের আলোচনা

post-title

ছবি সংগৃহীত

আগামী ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস উদযাপন সফল করতে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সালামের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আগামী ১৫ ডিসেম্বর মাননীয় জাতীয় সংসদের স্পিকারের উপস্থিতিতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সিলেট মুক্ত দিবস উদযাপনের পরিকল্পনা রয়েছে। এ আয়োজন সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময়ে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট