ছাতকসহ সিলেটের আশপাশে ছয় ভূমিকম্প,...
সিলেটসহ আশপাশের এলাকায় প্রায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকের কাছে। বাকি চারটির...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পিয়াইন নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার নয়াবস্তি গ্রামের নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক বারেক মিয়া (৪৬) গোয়াইনঘাট উপজেলার বাউর বাগ হাওর গ্রামের মৃত জংসের আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা পিয়াই নদীর পাড়ে একদল শ্রমিক নদীর পাড় থেকে বালু উত্তোলন করছিলেন। এ সময় হঠাৎ বালুমিশ্রিত মাটির একটি বড় অংশ ধসে শ্রমিকদের ওপর পড়লে অন্য শ্রমিকরা
দ্রুত সরে যেতে সক্ষম হলেও বারেক মিয়া মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিয়াইন নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাড় ধ্বসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
সিলেটসহ আশপাশের এলাকায় প্রায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকের কাছে। বাকি চারটির...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পিয়াইন নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর)...
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে জাহেদ আহমদ (৩৬) নামে সিলেটের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।স্থায়ীভাবে...
জরুরি সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি...