ছাতকসহ সিলেটের আশপাশে ছয় ভূমিকম্প,...
সিলেটসহ আশপাশের এলাকায় প্রায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকের কাছে। বাকি চারটির...
ছবি সংগৃহীত
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, সিলেটের বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার জব্দ করা হয়। অবৈধভাবে পাথর বহনের অভিযোগে একটি বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
এসএ/সিলেট
সিলেটসহ আশপাশের এলাকায় প্রায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছয়টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতকের কাছে। বাকি চারটির...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নিষেধাজ্ঞা অমান্য করে পিয়াইন নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর)...
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে জাহেদ আহমদ (৩৬) নামে সিলেটের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।স্থায়ীভাবে...
জরুরি সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি...