বুয়েট-শাবিপ্রবির যৌথ উদ্যোগে...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য...
ছবি সংগৃহিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২৮টি বিভাগের ১ম থেকে ৫ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘প্রমিসিং অ্যাকাডেমিকস ফ্যালিসিটেশন ২০২৬' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বাংলা বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক রেজাউল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ শাখা শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে হুমায়রা জান্নাত ইমি বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই নিজের মেধা ও পরিশ্রমের ফলে শিবিরের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। এই ধরনের আয়োজন আমাদের আগামী দিনে অ্যাকাডেমিক ও গবেষণামূলক কাজে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমরা যেন অর্জিত জ্ঞান দিয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারি, সে জন্য সবার দোয়া চাই।"
সংবর্ধনা প্রাপ্ত আরেক শিক্ষার্থী তানভীর রহমান বলেন, "অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের ভবিষ্যতের ক্যারিয়ার ও উচ্চশিক্ষার পরিকল্পনা গঠনে খুব কাজে দেবে। বিশেষ করে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সফট স্কিল ও নৈতিক মূল্যবোধ চর্চার যে বিষয়টি গুরুত্ব পেয়েছে, তা আমাদের আগামীর পথচলাকে আরও সুসংহত করবে। আমাদের প্রত্যাশা থাকবে শিবির যেন এই ধরনের আয়োজন অব্যহত রাখে"
প্রোগ্রামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. আতিয়ার রহমান বলেন, "তোমরা জাতির কর্ণধার। তোমাদের মাধ্যমে নতুন বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। তাই পড়াশোনা ও গবেষণায় ফোকাস করতে হবে। নিজেকে আগামী প্রজন্মের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নিজেদেরকে সফট স্কিল অর্জন করতে হবে। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের একজন ভালো নাগরিক হতে হবে।"
তিনি শিক্ষার্থীদের একাডেমিক দিকনির্দেশনা ও ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের জন্য আহ্বান জানান।
এসএ/সিলেট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্থাপত্য...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২৮টি বিভাগের ১ম থেকে ৫ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা...
এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা...
ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে আবারও শিক্ষার্থীদের কাপড় কেটে নষ্ট করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর)...