বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত...
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ...
ছবি সংগৃহীত
নগরীর লাক্কাতুড়া চা বাগান এলাকা থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চা বাগানের স্বপ্নকলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য জানায়।
আটক ব্যক্তিরা হলেন লাক্কাতুড়া চা বাগানের স্বপ্নকলি উপরপাড়া এলাকার বিমল গোয়ালার ছেলে দেবাশীষ গোয়ালা, শুকরা লোহার ছেলে আগুন লোহার এবং স্বপন লোহার ছেলে সন্তোষ লোহার।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাক্কাতুড়া চা বাগানের স্বপ্নকলি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ৪৬ বোতল আইকোনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৫৮ বোতল।
এসএমপি আরও জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ...
নগরীর লাক্কাতুড়া চা বাগান এলাকা থেকে ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চা...
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের ভগ্নিপতি ফয়েজ আহমদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিলেট সিটি...
সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে চায় সরকার। এ লক্ষ্যে কৃষির আধুনিকায়ন, সারা বছর পরিকল্পিতভাবে সবজি উৎপাদন,...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ...