বন্দরবাজারে আবাসিক হোটেল সিলগালা করল পুলিশ : আটক ৫ নারী-পুরুষ

post-title

ছবি সংগৃহীত

নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ‘সবুজ বিপনী’ নামের হোটেলটি সিলগালা করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকার ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তিনজন পুরুষ ও দুজন নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।

পুলিশ জানায়, হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট হোটেলটি সিলগালা করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।



এসএ/সিলেট