ধলাই নদীতে মাছ ধরার উৎসব,...
ঢোলের শব্দে আগাম ঘোষণা, সকাল থেকেই নদীর পাড়ে মানুষের ভিড়-এরপর নির্ধারিত সময়ে একসঙ্গে ধলাই নদীতে নামলেন শত শত সৌখিন মৎস্য শিকারি। মৌলভীবাজারের কমলগঞ্জে শত...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চারটার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিফ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সায়পুর এলাকায় আলিফের একটি টেইলার্সের দোকান রয়েছে। আলিফের পাশের দোকানদার ইমাম উদ্দিন আলিফের কাছে ৯০ টাকা পান। ওই টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আলিফ টাকা দিয়ে ফেরার সময় ইমাম তাঁকে রড দিয়ে আঘাত করেন। এতে আলিফ মাটিতে পড়ে যান। পরে প্রত্যেক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে এক দর্জি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে । ঘটনার পর অভিযুক্ত দোকানদার পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
ঢোলের শব্দে আগাম ঘোষণা, সকাল থেকেই নদীর পাড়ে মানুষের ভিড়-এরপর নির্ধারিত সময়ে একসঙ্গে ধলাই নদীতে নামলেন শত শত সৌখিন মৎস্য শিকারি। মৌলভীবাজারের কমলগঞ্জে শত...
কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে ‘কুলাউড়া প্রেসক্লাব’-এর ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন...
শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা। ছুটির শেষ দিন গতকাল শনিবার শ্রীমঙ্গল থেকে বিভিন্ন গন্তব্যে ফেরা...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও...
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পূজামন্ডপ...