মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুদ্দিন সবুজ মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে একটি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলায় সাজা পরোয়ানা রয়েছে। এ ছাড়া তিনি মোট ১৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


এসএ/সিলেট