হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু :...
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) সঙ্গে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত যাত্রীদের মালামাল উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে একমুখী যান চলাচল করছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিতে রেকার আনার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন...
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’-হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও...
তামাবিল-সিলেট-ঢাকা (কাঁচপুর) মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি বড়...